ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

করোনায় বিশ্বে আরো ৬৯৯ জনের মৃত্যু, ৪ লাখের বেশি শনাক্ত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২২ সকাল ৯:৫৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৬৯৯ জন মারা গেছেন। একই সময়ে বিশ্বে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৩৮ হাজার ৬৬৪ জন। এ নিয়ে বিশ্বজুড়ে করোনা রোগী শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ১৩ লাখ ৫২ হাজার ৯১০ জনে আর মৃতের সংখ্যা বেড়ে ৬৩ লাখ ১০ হাজার ৩২৩ জন হয়েছে। এছাড়া মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ২৭০ জনে।

রোববার (২৯ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সবশেষ এ তথ্য পাওয়া যায়।

এদিকে, বিশ্বের মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৮ হাজার ৫৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৩৩ লাখ ৫৯ হাজার ৩৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৬৯ জনের।

অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে তাইওয়ান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১২৭ জন। দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, ব্রাজিল, ইতালি, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র।

মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যার দিক দিয়ে তালিকার প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৩১ হাজার ২৫৯ জনের। আর করোনা শনাক্ত হয়েছে ৮ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৪৪২ জনে। করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এরপরই রয়েছে ব্রাজিল, ভারত ও রাশিয়া।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কারো মৃত্যু হয়নি। তবে নতুন করে ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪০৭ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জনই রয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক