পুতিন-জেলেনস্কিকে সরাসরি আলোচনায় বসার আহ্বান ফ্রান্স ও জার্মানির
যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও জার্মানির শীর্ষ নেতারা। স্থানীয় সময় শনিবার (২৮ মে) জার্মান চ্যান্সেলরের কার্যালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্টে ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে প্রায় ৮০ মিনিট কথা বলেছেন। তারা অবিলম্বে যুদ্ধবিরতি এবং রাশিয়ান সেনাপ্রত্যাহারের ওপর জোর দিয়েছেন।
ক্রেমলিনের মতে, ভ্লাদিমির পুতিন বলেছেন- কিয়েভের সঙ্গে পুনরায় আলোচনার জন্য রাজি মস্কো। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে কোনো কথা উল্লেখ করেননি পুতিন।
অন্যদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসে হামলা জোরদার করেছে রাশিয়া। এছাড়া দনবাস অঞ্চলের আরেক শহর লিমানের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এ পরিস্থিতিতে জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসতে পুতিনকে আহ্বান জানিয়েছেন জার্মানি ও ফ্রান্সের সরকারপ্রধানরা। এ আহ্বানে সাড়া দিলেও ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র সরবরাহের ব্যাপারে সতর্কবার্তা উচ্চরণ করেছেন পুতিন।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির