ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ঢাকা হয়ে আগরতলা-কলকাতা বাস চলাচল শুরু ১০ জুন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ১০:৩৯

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আগামী ১০ জুন ঢাকা হয়ে আগরতলা-কলকাতা বাস চলাচল শুরু হচ্ছে। আগামী ১ জুন থেকে শুরু হবে এ বাসের টিকিট বিক্রি। গতকাল শনিবার (২৯ মে) ত্রিপুরা সরকার এ ঘোষণা দিয়েছে।

করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর এ রুটে বাস চলাচল বন্ধ ছিল। সংক্রমণ পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় গত ২৮ এপ্রিল থেকে বাস চালুর কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায়।

ত্রিপুরার পরিবহন দপ্তরের প্রধান জানিয়েছেন, আগামী ১ জুন থেকে কৃষ্ণনগরে ত্রিপুরা সড়ক পরিবহন করপোরেশনের কাউন্টারে আগরতলা থেকে কলকাতাগামী (ঢাকা হয়ে) বাসের টিকিট মিলবে। যাত্রীপ্রতি ভাড়া দুই হাজার ৩০০ রুপি।

টিআরডিসির ম্যানেজিং ডিরেক্টর রাজেশ কুমার দাস জানান, ঢাকা হয়ে আগরতলা-কলকাতা রুটে বাস চালানোর জন্য দুদেশের অনুমোদন মিলেছে। এ বাস চালুর জন্য সীমান্তে শুল্ক ও অন্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হয়েছে। ফলে এ রুটে বাস চলাচলে আর কোনো বাধা নেই।

ঢাকা হয়ে আগরতলা-কলকাতা আন্তর্জাতিক রুটে বাস চলাচলে ত্রিপুরাবাসী সুবিধাভোগী হবেন। আগরতলা থেকে কলকাতা যেতে বিমান ভাড়া অনেক বেশি। আসামে বন্যার কারণে ট্রেন লাইন ধসে গেছে। অনেক দূরপাল্লার ট্রেনের সিডিউল বাতিল করা হয়েছে। আগরতলা থেকে বাসে ঢাকা হয়ে কলকাতা পৌঁছাতে সময় লাগে প্রায় ১৯ ঘণ্টা। দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার। অন্যদিকে গোয়াহাটি ঘুরে ট্রেনে করে যেতে লাগে প্রায় ৩৫ ঘণ্টা। ফলে ঢাকা হয়ে কলকাতা পৌঁছাতে ত্রিপুরার বাসিন্দাদের অর্থ ও সময় দুটিই সাশ্রয়ী হবে।

এদিকে, আগামী ১ জুন থেকে নিউ জলপাইগুড়ি ও ঢাকার মধ্যে মিতালী এক্সপ্রেস চালু হতে যাচ্ছে। ওই দিন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ও বাংলাদেশের রেলপমন্ত্রী ভার্চুয়ালি মিতালী এক্সপ্রেসের যাত্রার উদ্বোধন করবেন। এ রুটে ভ্রমণ করতে যাত্রীদের অবশ্যই বৈধ ভিসা ও পাসপোর্ট থাকতে হবে।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক