সন্ধ্যা ৭টার পর উত্তরপ্রদেশে কর্মক্ষেত্রে নারীদের রাখা যাবে না
রাজি না থাকলে ভারতের উত্তরপ্রদেশে সন্ধ্যা ৭টার পর নারীদের কর্মক্ষেত্রে রাখা যাবে না। চাকরিজীবী নারীদের জন্য নতুন এ পদক্ষেপ নিল যোগী আদিত্যনাথের সরকার। গতকাল শনিবার (২৮ মে) উত্তরপ্রদেশ সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নারীরা লিখিত অনুমতি না দিলে সন্ধ্যা ৭টার পর এবং সকাল ৬টার আগে তাদের কর্মক্ষেত্রে আসতে বাধ্য করা যাবে না।
উত্তরপ্রদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান দপ্তরের যুগ্ম-সচিব সুরেশ চন্দ্র জানান, নারীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টার মধ্যে তাদের দিয়ে কোনো কাজ করানো যাবে না। তা বাড়ি থেকেই হোক কিংবা অফিসে এসেই হোক। আর নারীরা যদি রাতে অফিসে এসে কাজ করতে ইচ্ছুক হন, তাহলে তাদের জন্য যাতায়াত ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করতে হবে নিয়োগকারী সংস্থাকে।
যোগী সরকারের তরফে নারী কল্যাণমূলক প্রকল্পে ৭৫ দশমিক ৫০ কোটি রুপি বরাদ্ধ হয়েছে, এ কথা আগেই জানানো হয়েছিল। এবার রাজ্য প্রশাসন জানাল, তাদের সুরক্ষার কথা মাথায় রেখে একেবারে জেলাস্তরে ‘সাইবার সহায়তা’ বিভাগ চালু করার কথাও ভাবা হচ্ছে। এর পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের ‘কাজের সময়ও’ মেপে দেয়া হলো।
উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য, এই নিয়মের অন্যথা হলে তা শ্রম আইন লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে। এছাড়াও যোগী সরকারের নির্দেশ, কাজের জায়গায় চারজনের বেশি নারী কর্মী থাকলে তবেই তাদের অফিসে ডাকা যাবে।
উত্তরপ্রদেশে কর্মজীবী নারীর সংখ্যা ১৭ শতাংশ। এরপর এবং সবশেষে রয়েছে বিহারে। ওই রাজ্যে চাকরিজীবীদের মধ্যে মাত্র ১৪ শতাংশ নারী।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির