ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

অস্ত্র সরবরাহ নিয়ে ফ্রান্স-জার্মানিকে পুতিনের হুঁশিয়ারি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ১১:১৩

চলমান সামরিক অভিযানের মধ্যে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বৃদ্ধির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসকে সতর্ক করে দিয়ে রুশ এই নেতা বলেছেন, এটি ইউক্রেনকে আরো অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে।

ইউরোপের এই দুই দেশের দুই শীর্ষ নেতার সঙ্গে ফোনালাপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রেসিডেন্ট পুতিন। রোববার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন শনিবার ফরাসি ও জার্মান নেতাদের সাথে একটি ত্রিমুখী টেলিফোন আলাপের সময় এই মন্তব্য করেন। ফোনালাপে ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের ক্রমাগত স্থানান্তরের বিরুদ্ধে সতর্ক করার পাশাপাশি বিশ্বব্যাপী খাদ্য সরবরাহের ব্যাঘাতের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে দায়ী করেন পুতিন।

ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা ‘বিপজ্জনক’ উল্লেখ করে ‘পরিস্থিতির আরও অস্থিতিশীলতা এবং মানবিক সংকট বৃদ্ধির ঝুঁকি সম্পর্কে’ ইমানুয়েল ম্যাক্রোঁ ও ওলাফ শলৎসকে প্রেসিডেন্ট পুতিন সতর্ক করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

অন্যদিকে জার্মান চ্যান্সেলরের মুখপাত্রের দেয়া তথ্য অনুযায়ী, ৮০ মিনিট দীর্ঘ এই ফোনালাপে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি ও দেশটি থেকে রুশ সেনা প্রত্যাহারে প্রেসিডেন্ট পুতিনকে আহ্বান জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ওলাফ শলৎস।

জার্মান চ্যান্সেলরের ওই মুখপাত্র আরো বলেছেন, চলমান যুদ্ধের অবসানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আন্তরিক ও সরাসরি আলোচনায় যুক্ত হতে পুতিনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে পারে- এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। পশ্চিমাদের উদ্দেশে তিনি বলেন, যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটি হবে মারাত্মক একটি পদক্ষেপ।

রাশিয়ার সামরিক অভিযান মোকাবেলায় এতদিন ইউক্রেনকে নানা ধরনের অস্ত্র দিয়ে সহায়তা করে আসছিল পশ্চিমারা। এ নিয়ে প্রথম থেকেই উদ্বেগ জানিয়ে আসছিল মস্কো।

রুশ বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলোর ‘বুদ্ধিমান লোকজন’ ইউক্রেনের অস্ত্রভাণ্ডার আরো বাড়ানোর বিপদ বুঝতে পারবেন বলে তিনি আশা করছেন।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক