ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

ব্রাজিলে প্রবল বৃষ্টি-ভূমিধসে নিহত অন্তত ৩৫


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ১১:২৫

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে প্রবল বৃষ্টিতে কমপক্ষে ৩৫ জনের প্রাণহানি হয়েছে। মূলত একটানা বৃষ্টির পর গত শুক্র ও শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় সৃষ্ট ভূমিধসে প্রাণহানির এ ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় ঘর-বাড়ি ছেড়ে অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। রোববার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা।

ব্রাজিলের পারনাম্বুকো প্রদেশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানানো তথ্য অনুযায়ী, প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি শহুরে এলাকাগুলোতে ভূমিধস হয়েছে এবং শনিবার বিকেল পর্যন্ত প্রদেশটিতে কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

প্রাদেশিক সরকার জানিয়েছে, অস্থায়ীভাবে হলেও তুমুল বৃষ্টি ও ভূমিধসের ঘটনায় ৭৬৫ জন মানুষ তাদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। অন্যদিকে ব্রাজিলের কেন্দ্রীয় জরুরি পরিষেবা দপ্তর জানিয়েছে, পারনাম্বুকোর প্রতিবেশী আলাগোয়াস প্রদেশের কর্তৃপক্ষ বৃষ্টির কারণে দু’জনের মৃত্যুর তথ্য নিবন্ধন করেছে।

এর আগে গত ডিসেম্বরের শেষের দিকে এবং চলতি বছরের জানুয়ারির শুরুতে উত্তর-পূর্ব ব্রাজিলের বাহিয়া প্রদেশে বৃষ্টিপাতের কারণে কয়েক ডজন মানুষ নিহত এবং কয়েক হাজার লোক বাস্তুচ্যুত হয়। এছাড়া জানুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সাও পাওলোতে বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়। এরপর ফেব্রুয়ারিতে রিও ডি জেনেরিও প্রদেশের পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণে ২৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।

রয়টার্স বলছে, ২০২১ সালের বেশিরভাগ সময়জুড়ে ব্রাজিলের বেশিরভাগ অংশ ভয়াবহ খরার মধ্যে কাটালেও বছরের শেষ মাসগুলোতে অস্বাভাবিকভাবে তীব্র বৃষ্টিপাত শুরু হয়।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক