ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব ইলেকট্রনিক মিডিয়া সৌদি আরবের বর্ধিত সভা অনুষ্ঠিত


সৌদি আরব প্রতিনিধি photo সৌদি আরব প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ৪:৩০
সৌদি আরবের পঞ্চিমাঞ্চলে অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অক ইলেকট্রনিক মিডিয়ার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন । সভায় শিগগিরগ্রই সংগঠনের নতুন কমিটি গঠনের মাধ্যমে (২০২১-২২) সংগঠনে জবাবদিহিতা, গঠনমূলক, গতিশীল ও সাংবাদিক সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে সম্মিলিতভাবে সকলের এগিয়ে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করেন নেতৃবৃন্দ।
 
সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ সেলিমের পরিচালনায় এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, সহ-সভাপতি সাজেদুল ইসলাম, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক হানিস সরকার, সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বকুল, সেলিম আহমেদ, সৈয়দ আহমদ, মোহাম্মদ ফিরোজ, রঞ্জু আহমেদ, শিপন আল মামুন, কাউসার আবদুস সালাম, ইকবাল প্রধান, মোহাম্মদ নূর, খলিল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
এ সময় আগামী ৩০ দিনের মধ্যেই সংগঠনের নতুন কমিটি ঘোষণা হবে বলেও জানান প্রেসক্লাবের সভাপতি এম ওয়াই আলাউদ্দিন। করোনাকালীন প্রবাসীদের পাশে থেকে প্রবাসীদের তথ্য তুলে ধরে পরিশ্রম ও সাহসী সাংবাদিকতায় আরটিভি ভূয়াসী প্রশংসাপত্র পাওয়া আরটিভি জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বলকে সংগঠনের পক্ষ থেকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 
পরিশেষে দেশ ও করোনায় মৃত্যুবরণকারী সৌদি প্রবাসী এবং রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিনিয়র সদস্য মোহাম্মদ ফিরোজের মায়ের মৃত্যুতে ও ডিবিসি নিউজের জেদ্দা প্রতিনিধি রঞ্জু আহমেদের বাবার মৃত্যুতে গভীর শোক ও দোয়া করা হয়। 

এমএসএম / জামান

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা