ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

এমপিকে ফোন : মেধাবী শিক্ষার্থীকে বই উপহার দিলেন উপজেলা চেয়ারম্যান


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ১২:৪০
প্রতিদিনের ন্যায় স্বপ্নপুরীর নিজ কার্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদসদস্য শিবলী সাদিক। জনগণকে সেবা দেয়ার নিয়মিত এই কর্মতৎপরতার মাঝেই মোবাইলে কল করে এক দরিদ্র শিক্ষার্থী জানান, সামর্থ্যের অভাবে বই কিনতে পারছি না। তিনি মুহূর্তেই তার শ্রেণি, বিভাগ জেনে নিয়ে ওই শিক্ষার্থীকে বই কিনে দেয়ার নির্দেশ প্রদান করেন।
 
শনিবার (২৮ মে) দুপুরে বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু একাদশ শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থীর হাতে তুলে দেন গাইডসহ একাদশ শ্রেণির সব বই। বই দেয়ার সময় ওই শিক্ষার্থীকে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন, যে কোনো সমস্যায় তুমি নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করবে এবং ভালোভাবে পড়ালেখা করে দেশের সেবা করার যোগ্যতা অর্জন করবে।
 
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম জানান, পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মিরপুর গ্রামের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র সুমন বাবু অর্থাভাবে বই কিনতে পারেননি- বিষয়টি ওই ছাত্র মুঠোফোনে এমপিকে জানালে আমাকে ওই শিক্ষার্থীকে বই কিনে দেয়ার নির্দেশ দেন সংসদ সদস্য শিবলী সাদিক। ওই নির্দেশনা মোতাবেক আজ উপজেলা চেয়ারম্যানের মাধ্যেমে বইগুলো উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
 
সংসদ সদস্য শিবলী সাদিকের সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, ‘আমার মনে হয়েছে ওই শিক্ষার্থীটিকে বই কিনে দেয়া আমার কর্তব্য। আমি শুধু কর্তব্য পালন করেছি, বলার মতো তেমন কিছু করিনি।
 
এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শীবেস কুণ্ডু ও ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন