ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বাঙলা কলেজে ২০ তম ব্যাচের আনন্দ-বেদনার বিদায় উৎসব


শেখ বেলাল  photo শেখ বেলাল
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ১২:৪৬

আনন্দ উল্লাস এবং হৈ-হুল্লোড়ে পালিত হয়েছে বাঙলা কলেজের রসায়ন বিভাগের ২০তম ব্যাচের র‍্যাগ ডে। শনিবার (২৮ মে) সকাল ১০টায় রসায়ন বিভাগের সামনে শিক্ষকগণ ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এ র‍্যাগ তে উদযাপিত হয়।ধবধবে সাদা টি শার্ট সকলের গায়ে। লাল সবুজে সেজেছে মেয়েরা নতুন রূপে। সকলের গায়েই সাদা টি শার্ট কিন্তু একটু যায়গাও যেন সাদা নেই। লাল, নীল, সবুজ আর কালো রঙে রাঙিয়ে গেছে টিশার্ট। আজ যেন লেখালেখির লগ্ন এসেছে। কেওবা রং লাগিয়ে দিচ্ছে বন্ধুর কপালে। সে এক মোহনীয় দৃশ্য।

প্রথমে কেক কেটে সবাই সবাইকে কেক খাওয়ানোর মধ্য দিয়ে র‍্যাগ ডে উদযাপন শুরু হয়। এরপর ক্রেস্ট তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের মাঝে। এরপরই ছাত্রছাত্রীরা ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়ে। একক, দলীয়, এখানে-ওখানে প্রিয় ক্যাম্পাসের সর্বত্র ছিল ছাত্রছাত্রীদের ছবি তোলার উৎসব।এরপরই দুপুরের খাবার পরিবেশনের পর্ব। মিরপুরে বুফেতে ছাত্রছাত্রীরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফটোসেশনে ব্যস্ত হয়ে পড়ে। 

এক শিক্ষার্থী বলেন, বন্ধুদের মনোভাব বন্ধুবান্ধব নিয়ে আড্ডা, ঘোরাঘুরি, ক্লাস আর অ্যাসাইনমেন্টের ভিড়ে কীভাবে যে চারটা বছর কেটে বিদায় ঘণ্টা বেজে গেল টেরই পেলাম না।মধুময় দিনগুলির স্মৃতি হৃদয়ের ফ্রেমে কল্পনা করতে করতেই দিনটি শেষ হয়ে সূর্য ডোবার পালা। অন্তিমলগ্নে এসে আবেগাপ্লুত হয়ে পড়ে সবাই। পরস্পরকে অশ্রুসজল নয়নে বিদায় জানিয়ে পাড়ি জমায় নিজ বাসভূমে।

এমএসএম / জামান

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন