ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ম্যাকয়' ফটোশুটে অপু বিশ্বাস


শাওন হুসাইন  photo শাওন হুসাইন
প্রকাশিত: ২৯-৫-২০২২ দুপুর ৪:২৪
চিত্রনায়িকা অপু বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। দর্শককে উপহার দিয়েছেন ব্যবসাসফল সিনেমা। গত ঈদুল ফিতরে বেশকিছু ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নিয়েছেন। ঈদের ছুটি কাটিয়ে আবারো ফ্যাশন ফটোশুটে অংশ নিলেন এই নায়িকা।রোববার (২৯ মে) রাজধানীর বনানীতে ম্যাকয় ফ্যাশন হাউজের ফটোশুটে অংশ নেন অপু বিশ্বাস। গৌতম সাহার কোরিওগ্রাফিতে এর ফটোশুট করেন মেহরাব।
 
এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘ঈদের আগে বেশকিছু ফটোশুট করেছি। ঈদের ছুটি কাটিয়ে আবারো ফটোশুটে অংশ নিয়েছি। ম্যাকয়ের ড্রেস আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে দুটো ড্রেস নিয়েছি। এছাড়া বেশ কিছু শুটের কথা চলছে। খুব শিগগির এগুলোর শুট করবো।’
 
কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, ‘অপুর সঙ্গে বেশ অনেক কাজ করেছিলাম। এবার দীর্ঘ আট মাস পর অপুকে নিয়ে কাজ করছি। ম্যাকয়ের ড্রেসগুলো সুন্দর। সবমিলিয়ে দারুণ শুট হয়েছে।ডিজাইনার ও ম্যাকয়ের কর্ণধার মেজবাউল আলম সাজু বলেন, ‘ম্যাকওয়ের সঙ্গে অপু বিশ্বাসকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। নান্দনিক ডিজাইন আর গুণগত মানের কথা বিবেচনা করেই আমাদের ড্রেস তৈরি করি।’সম্প্রতি অপু বিশ্বাস ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘ঈষা খা’ সিনেমার শুটিং শেষ করেছেন। সর্বশেষ অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি মুক্তি পায়। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এ ছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস।
 
সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

এমএসএম / এমএসএম

নুসরাতের বিখ্যাত সেই গান গেয়ে প্রশংসায় ভাসছেন দিলজিৎ

মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’

দাম্পত্যের ২০ বছর পূর্তিতে ফের সুরিয়া-জ্যোতিকার ‘বিয়ে’

নারীদের উদ্দেশে সাফা কবির : নিজের জায়গা তৈরি করো

নিজের সন্তানের কাছেই যেতে পারছেন না সেলিনা, অভিনেত্রীর হাহাকার

বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভক্তদের দুঃশ্চিন্তা দূর করলেন শাহরুখ খান

জীবনে উত্থান-পতন আসবেই : পূর্ণিমা

অবসর নিচ্ছেন অমিতাভ? জল্পনায় মুখ খুললেন অভিনেতা

এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

এবার সুপারহিরো ছবিতে আমির খান!

প্রথমবার টিভি ধারাবাহিকে কোয়েল

আটলান্টিক পাড়ে রাজ্জাকের নাতনি চালাচ্ছেন গাড়ি, পেছনে মুগ্ধ ববিতা.