গাইবান্ধায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
গাইবান্ধার ফুলছড়ির ফলিয়ার বিল থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুন) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ফলিয়ার বিলের একটি মরদেহ থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আলী জানান, মরদেহটি বিলের একটি পুকুরের পাড়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, মরদেহটি ৮-১০ দিন আগের এবং বিকৃত হওয়ায় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তবে মাথায় আঘাতের চিহৃ রয়েছে। মৃত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছরে হতে পারে। মৃতদেহের পরনে চেক লুঙ্গি ও গায়ে সাদা শার্ট রয়েছে। মৃতদেহের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ ও শনাক্তের জন্য সিআইডির ক্রাইমসিন ইউনিট কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত
বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা, গণপিটুনিতে নিহত ১
চিলমারীতে মাদক কারবারির ভাই কতৃক স্থানীয়দের হুমকি, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
জাতীয় নিরাপদ সড়ক দিবসে বড়লেখায় র্যালি ও আলোচনা সভা
সোনারগাঁয়ে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা খুন
আদমদীঘি সদর ইউনিয়নে শিক্ষার্থিদের মাঝে বাইসাইকেল বিতরণ
চারঘাট ভূমি অফিসে সরকারি বরাদ্দ তসরুপ
রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড়ে যাত্রী ছাউনির উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় আরজেএফ এর মানববন্ধন
Link Copied