ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় কিশোর নিহত


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৯-৫-২০২২ বিকাল ৫:৭

ঢাকা জেলার ধামরাইয়ে অজ্ঞাত গাড়িচাপায় ওসমান গণি (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের সুতিপাড়া ডাবর কারখানা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান গণি ধামরাইয়ের সানোড়া ইউনিয়নের বাসনা গ্রামের মোঃ আলাউদ্দিনের ছেলে। সে ধলকুণ্ডু উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। তার বাবা দৈনিক মাতৃছায়া পত্রিকার ধামরাই উপজেলা সংবাদদাতা।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে একটি মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী কালামপুর এলাকায় যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়ি পাশ থেকে তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিচে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন এসে মৃতদেহটি বাড়িতে নিয়ে যান। 

গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ বা তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানতে পেরেছি মোটরসাইকেল চালক কিশোর নিহত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত