ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

‘গুজরাটকে গুঁড়িয়ে দাও’, যে কারণে রাজস্থানকে তাতালেন শোয়েব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৫-২০২২ বিকাল ৫:১৫

প্রায় দুই মাস ক্রিকেটপ্রেমীদের নিখাদ বিনোদন দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবার বিদায় বলছে। আজ (রোববার) রাতে আসরের সেরা দুই দল নবাগত গুজরাট টাইটানস এবং আইপিএলের ‘প্রথম’ চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস মাঠে নামবে। সেই ম্যাচের আগে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার নিজের পছন্দের দল বেছে নিয়েছেন।

ফাইনালের আগে ‘স্পোর্টসকিড়া’র সঙ্গে এক আলাপচারিতায় রাজস্থানকে শিরোপা পুনরুদ্ধারে অনুপ্রাণিত করেন শোয়েব, ‘একটা দল ১৪ বছর পর ফাইনালে উঠেছে। অবশ্যই শেন ওয়ার্নকে মনে রাখতে হবে। তার স্মৃতিকে সঙ্গী করে রাজস্থান মাঠে নামুক এবং ওয়ার্নের জন্য গুজরাটকে গুড়িয়ে দিক।’

আইপিএলের প্রথম আসরেই সবাইকে চমকে দিয়ে ওয়ার্নের অধিনায়কত্বে শিরোপা জিতে নিয়েছিল রাজস্থান। গত মার্চে কোটি অনুরাগীকে শোকের সাগরে ভাসিয়ে ধরাধাম ত্যাগ করেছেন সাবেক কিংবদন্তি অজি স্পিনার ওয়ার্ন। তার হাত ধরে প্রথম আইপিএল জয়ের শিরোপা জেতা তো দূরের কথা আর কখনো ফাইনালেও চৌকাঠও মাড়াতে পারেনি রাজস্থান।

রাজস্থানের দীর্ঘ ১৪ বছরের অপেক্ষা ফুরাতে পারে আজ। গুজরাটের আহমেদাবাদে এক লাখ ১০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮ টায় আইপিএল ফাইনালে তারা স্বাগতিক গুজরাটের বিপক্ষে মাঠে নামবে তারা।

এমএসএম / এমএসএম

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান