জুড়ীতে নিবন্ধনহীন একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা একটি ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছেন। জুড়ী উপজেলার অন্যান্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স সঠিক আছে বলে রবিবার (২৯ মে ) সন্ধ্যায় নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ।
শনিবার (২৮ মে) দুপুরে উপজেলার ফুলতলা বাজারের হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ। এসময় জুড়ী থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
অভিযানে লাইসেন্সবিহীন স্বাস্থ্যসেবা প্রদানকারী
উপজেলার ফুলতলা বাজারের হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধ করে সিলগালা করে দেয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ বাস্তবায়নে নিবন্ধনহীন এ ডায়াগনস্টিক সেন্টারটিকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এসময় আলাপকালে তিনি আরোও বলেন, উপজেলার বাকি ডায়াগনস্টিক সেন্টারগুলোর সব কাগজপত্র আপডেট আছে।
মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ মুঠোফোনে বলেন, জুড়ীতে একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণার বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাকে জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ