ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঢাবির ঘটনার প্রতিবাদে বাকৃবি ছাত্রলীগের মানববন্ধন


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৫-২০২২ রাত ১০:২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগ। 
 
রোববার (২৯ মে) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে মানববন্ধনের আয়োজন করে বাকৃবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.মেহেদী হাসানের সঞ্চালনায় বক্তারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানান। 
 
এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাবিতে সাধারন শিক্ষার্থী ও ছাত্রলীগের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদ এবং ঢাবি ক্যাম্পাসে অস্ত্রধারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মী, বিভিন্ন হল ইউনিটের নেতাকর্মী, ছাত্রী হলের নেত্রীরাসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু