সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ২’শ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (৩০ মে) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যদিয়ে চলছে পুঁজিবাজারের লেনদেন। অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় লেনদেনের প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২০ পয়েন্ট।
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ৫৮টির দাম।
প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ২ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ১ পয়েন্ট। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২০১ কোটি ৮৬ লাখ ৯৩ হাজার টাকা।
একই সময় অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৬৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৩৩৬ টাকার শেয়ার।
সিএসইতে দিনের প্রথম আধা ঘণ্টায় ১৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।
এমএসএম / এমএসএম
বুধবার ‘ব্যাংক হলিডে’, লেনদেন বন্ধ
সোনার দাম আরো কমলো
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবল পাথরবোঝাই লাইটার
সোনার দাম আরো কমলো
সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা
ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, সরবরাহ স্বাভাবিকে লাগতে পারে পুরো বছর
সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা
সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা
স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী
রিজার্ভ বেড়ে ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল
ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী