ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

পারিশ্রমিক জটিলতায় বাংলাদেশে আসছেন না টবি রেডফোর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৫-২০২২ দুপুর ১১:৩৯

১৫ মে শুরু হয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) এবারের অনুশীলন ক্যাম্প। শুরুর ধাপে কক্সবাজারে আগামী ১ জুন পর্যন্ত ফিটনেস অনুশীলন করবেন ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার। প্রায় ১৫ দিন ক্যাম্প চললেও এখনো যোগ দেননি এইচপি ইউনিটের হেড কোচ টবি রেডফোর্ড। এখনো নিজ দেশ ইংল্যান্ড থেকেই যে আসেননি তিনি। খোঁজ নিয়ে জানা গেল, টবির সঙ্গে সম্পর্কে টানাপোড়েন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।

 পারিশ্রমিক জটিলতায় ক্যাম্পে যোগ দেননি টবি। আগামীতে তাকে পাওয়া যাবে কিনা এনিয়েও সংশয় আছে। টবি না আসায় এইচপির হেড কোচ হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব থাকবে চম্পকা রামানায়েকের কাঁধে।

সেই সূত্র বলেন ‘টবি আসার কথা থাকলেও সে এখনো আসেনি। আসবে কিনা এটিও আমরা নিশ্চিত নই। মূলত পারিশ্রমিক ইস্যুতে সে বাংলাদেশে আসতে চাইছে না। বোর্ড তার চুক্তির পুরো টাকাটাই দিবে, কিন্ত সে চাইছে সেটি আগে নিতে এবং পুরো টাকাটা ডলারে নিতে, অর্থাৎ বাইরে তার যে অ্যাকাউন্ট আছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী ৮০ শতাংশ ডলারে আর ২০ শতাংশ টাকায় নিতে হবে। সে এটা মানতে চাচ্ছে না। তবে না মানলেও এছাড়া আমাদের কোনো উপায় নেই।’

সঙ্গে যোগ করে সেই সূত্র, ‘তারপরেও আমরা বলেছি, এখানে আসো এরপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। সে পুরো পেমেন্ট না নিয়ে আসবে না। কিন্তু আমরাও তো নিয়মের বাইরে যেতে পারি না। বোর্ডের বিদেশি কোচদের বাকি সবাই যেভাবে পেমেন্ট নিচ্ছে, তাকেও তো সেভাবেই নিতে হবে। এরপর আসা বা না আসার সিদ্ধান্ত তার।’

এবারের এইচপি ক্যাম্পে ৮ ব্যাটসম্যান, ১৪ পেসার, ৪ স্পিনার আর বিশেষায়িত একজন উইকেটরক্ষকে সুযোগ দেওয়া হয়েছে। ক্যাম্প হবে চট্টগ্রাম, কক্সবাজার আর সিলেটের ভেন্যুতে। যেখানে আধিক্য দেওয়া হয়েছে পেসারদের। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করা ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন এই ক্যাম্পে।

১৫ মে থেকে শুরু হয়েছে কক্সবাজারের অনুশীলন পর্ব, চলবে ১ জুন অবধি। সেখানে হবে ফিটনেস ও বোলিং ক্যাম্প। কক্সবাজারের পর ক্যাম্প হবে সিলেটে। ২ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত হবে স্কিল অনুশীলন। সেখান থেকে চট্টগ্রাম। ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর সেখানে হবে স্কিল ক্যাম্প এবং অনুশীলন ম্যাচ।

এমএসএম / এমএসএম

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান