ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মোহনপুর প্রেসক্লাবের উদ্যেগে মাস্ক বিতরণ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ৪:৪৪
রাজশাহীর মোহনপুর প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সচেতন করার পাশাপাশি রাজশাহীর মোহনপুরে এ মাস্ক বিতরণ করা হয়। উপজেলার ট্রাফিক মোড় ও কেশরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় শনিবার (২৬ জুন) দুপুরে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। মোহনপুর প্রেসক্লাবের উদ্যোগে পথচারী, রিকসাচালক, অটোচালকসহ সাধারণ মানুষের মাঝে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে। ‍‍এতে সভাপতিত্ব করে প্রেসক্লাবের সভাপতি মিরাজুল ইসলাম ‍এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এমএম মামুন।
 
এ সময় প্রেসক্লাবের সভাপতি মিরাজুল ইসলাম মতিন বলেন, দেশে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ বৃদ্ধির পর সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই আয়োজন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ এক হাজার পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ কর্মসূচি অব্যাহত থাকবে।
 
সভায় উপস্থিত ছিলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের, তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোজাহার ইসলাম, দপ্তর সম্পাদক আতাউর রহমান, অর্থ সম্পাদক মুক্তার কাজী, প্রচার সম্পাদক ফয়সাল হোসেন, সহ-প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ফিরোজ আলম, সহ-আইন বিষয়ক সম্পাদক সুমন শান্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনাস মোল্লা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আনসার আলী স্বাধীন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক শাহিনুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এ কে স্বপন, সদস্য মাজেদুর রহমান সবুজ, রাসেদুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত