ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক শাহিন সাগর


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ৪:৪৫
রাজশাহীর মোহনপুরে প্রবীণ ও নবীনের সমন্বয়ে মোহনপুর মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) মোহনপুর মডেল প্রেসক্লাব কার্যালয়ে মো. শরিফুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে আগামী তিন বছরের জন্য (২০২১-২০২৩) মোহনপুর মডেল প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়।
 
প্রবীণ সাংবাদিক মো. রফিকুল আলমকে (দৈনিক সোনালী সংবাদ/সানশাইন ) সভাপতি, মানবাধিকারকর্মী ও সাংবাদিক শাহিন সাগরকে (ডেইলি ইন্ডাস্ট্রি/বাংলাদেশ বার্তা, জেলা প্রতিনিধি) সাধারণ সম্পাদক এবং এনামুল হক মামুনকে (দৈনিক রাজবার্তা) সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
 
কার্যনির্বাহী কমিটির অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি আশরাফুল ইসলাম (দৈনিক যায়যায়দিন), যুগ্ম-সম্পাদক আজাদ আলী (দৈনিক উত্তরা প্রতিদিন/ধুমকেতু নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম (ডেইলি ইন্ডাস্ট্রি/সময় সংবাদ, মোহনপুর ), ধর্ম বিষয়ক সম্পাদক জিএম আব্দুল আওয়াল (নয়া দিগন্ত), কোষাধ্যক্ষ আলাউদ্দিন মণ্ডল (দৈনিক ডেসটিনি, জেলা প্রতিনিধি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল ইসলাম (নতুন সময়), দফতর সম্পাদক মো. মনিরুজ্জামান (দৈনিক রাজশাহীর আলো)।
 
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- শরিফুল ইসলাম (দৈনিক রাজবার্তা), মোহাইমিনুল আলম (দৈনিক বার্তা), জুয়েল রানা (দৈনিক আমাদের রাজশাহী), ইসাহাক আলী পিন্টু (দৈনিক ডেসটিনি), সাদিকুল ইসলাম (আজকের তানোর), জাহাঙ্গীর আলম (দৈনিক কালবেলা)।
 
মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আব্দুস সালামসহ বিশিষ্টজনেরা নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

এমএসএম / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত