বিরামপুরে বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
দিনাজপুরের বিরামপুরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে দুই দিনব্যাপী উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন বিরোধী অবহিতকরণ কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে, কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদসদস্য মো. শিবলী সাদিক। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায়, বাল্যবিবাহ, যৌতুক, বাল্যবিবাহের কুফল, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় এবং ইভটিজিং ও নারীনির্যাতনের ফলে স্বল্প ও দীর্ঘমেয়াদী মানসিক ও শারীরিক প্রভাব/প্রতিক্রিয়া এবং এর থেকে উত্তরণের উপায় ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইউপি জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহবুবুর রহমান ডলার, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বাস্তবায়নে কর্মশালায়, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজের প্রতিনিধি, সাংবাদিক, ইমাম, কাজী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ
Link Copied