আক্কেলপুরে ধর্ষণের অভিযোগে প্রইভেট শিক্ষক আটক
জয়পুরহাটের আক্কেলপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক প্রাইভেট শিক্ষকে আটক করেছে আক্কেলপুর থানা পুলিশ। ঘটনাটি উপজেলার রায়কালী ইউনিয়নের মালিগ্রামে ঘটে।
অভিযুক্ত আরবি প্রাইভেট শিক্ষক ওই ইউনিয়নের মালিগ্রাম(আকন্দপাড়ার) কাসেম আকন্দের ছেলে আব্দুল বারিক(৪৮)।
থানা পুলিশ ও এজহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত প্রইভেট শিক্ষক আব্দুল বারিক ১০ শ্রেণী পড়ুয়া ১৫ বছর বয়সী ওই স্কুল ছাত্রীকে বাসায় গত ১ বছর যাবৎ আরবি পাড়াত। সেই সুবাদে প্রায় ৪ মাস পূর্ব থেকে অভিযুক্ত প্রাইভেট শিক্ষক ওই স্কুল ছাত্রীকে অনৈতিক কাজের প্রলোভন দিত ও ভয়ভিতী দেখাত। ্এর ধারাবাহিকতার গত ২৬ মে ওই স্কুল ছাত্রীকে ফোনে সন্ধ্যার পর বাড়ির পাশের্^র এক বাঁশবাগানে দেখা করতে বলে। শিক্ষকের কথামত ওই স্কুল ছাত্রী দেখা করতে গেলে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় স্কুল ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে অভিযুক্ত প্রাইভেট শিক্ষক পালিয়ে যায়। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ২৯মে আক্কেলপুর থানায় ধর্ষনের মামলা করে। মামলার পর আক্কেলপুর থানা পুলিশ তাকে পাশর্^বর্তী তিলকপুর ইউনিয়নের বাজার থেকে তাকে আটক করে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন,‘ এ ঘটনায় স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং অভিযুক্ত আব্দুল বারিককে আইনি প্রক্রিয়ায় কোর্টে প্রেরণ করা হয়েছে।’
এমএসএম / এমএসএম
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়