ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রংপুরে করোনায় মৃত্যু আরো ৪, শনাক্ত ২৭৫


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ২৬-৬-২০২১ দুপুর ৪:৪৭
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রংপুুুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও লালমনিহাটের ১ জন করে রয়েছেন। রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪৮৭ জন। একই সময়ে বিভাগের আট জেলায় নতুন করে ২৭৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৩২ জন রোগী। বিভাগে বর্তমানে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৭৩ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৯ হাজার ২৯৬ জন। শনিবার (২৬ জুন) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ জুন) বিভাগের আট জেলার ১ হাজার ১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হওয়া ২৭৫ জনের মধ্যে রংপুর জেলার ১৫৫, দিনাজপুরের ৫২, ঠাকুরগাঁওয়ের ২৮, গাইবান্ধার ১৩, লালমনিরহাটের ১২, পঞ্চগড়ের ৬, কুড়িগ্রামের ৫ ও নীলফামারীর ৪  জন। একই সময়ে বিভাগের বুড়িমারী ও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আরও ৮ জন দেশে ফিরেছেন।
 
বর্তমানে দিনাজপুুর জেলায় করোনা ভাইরাসে ৭ হাজার ৯৪৭ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৭৬ জনে রয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ৬৭২ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ১০৯ জনের। ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৮৪৯ জন আক্রান্ত ও ৭০ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৯৬৪ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নীলফামারী জেলায় ১ হাজার ৭৫৮ জন আক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৫৭৫ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৩৪৩ জন আক্রান্ত ও ২২ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৯৬৬ জন আক্রান্ত ও ২২ জনের মৃত্যু হয়েছে।
 
করোনার শুরু থেকে শুক্রবার (২৫ জুন) পর্যন্ত বিভাগে ১ লাখ ৪৯ হাজার ৭৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২৪ হাজার ৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৭ জনের।
 
করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম। অন্যথায় পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

এমএসএম / জামান

কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ

রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা

সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান

পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়

ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির

ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা

উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

পরীক্ষার খাতায় সরকারের কাছে বউ চাইলেন কলেজছাত্র: অধ্যক্ষের নোটিশ