জুড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মৌলভীবাজারের জুড়ীতে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এ সময় পথচারী যারা মাস্ক ব্যবহার না করে বের হয়েছেন তাদের জরিমানার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ফ্রি মাস্ক দেয়া হয়। অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮-এর ২৫-এর ২ ধারা অনুযায়ী ১২ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান একই আইনের আওতায় ১০ জনকে এক হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ উপস্থিত ছিলেন। অভিযানকালে ভ্রাম্যমান আদালতকে জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, পুরো জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা সতর্ক অবস্থানে রয়েছি। আজ থেকে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করানো হবে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার