জুড়ীতে দুই হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রাইভেট হাসপাতালে অনিয়ম ও সেবার মান উন্নয়নে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার (৩০ মে ) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং উপজেলা স্বাস্থ্য বিভাগ।
উক্ত অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন। অভিযানকালে র্যাব-৯ ফোর্সের সদস্যগণ সহযোগিতা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, আবাসিক মেডিকেল অফিসার ডা: প্রদীপ কুমার বিশ্বাস ও মেডিকেল অফিসার সৈয়দ আরিফ উপস্থিত ছিলেন।
উক্ত অভিযানে জুড়ী আধুনিক হাসপাতালের অপারেশন থিয়েটার ও ফার্মেসীতে উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া বদর উদ্দিন জেনারেল হাসপাতালে নিয়ম বহির্ভূতভাবে রোগিদের কাছ থেকে ভ্যাট আদায় করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযানকালে জুড়ী ল্যাব এইড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সকল কাগজপত্র ঠিক থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন,জুড়ী আধুনিক হাসপাতালের অপারেশন থিয়েটার ও ফার্মেসীতে উত্তীর্ণ ঔষধ রাখা এবং বদর উদ্দিন জেনারেল হাসপাতালে বহির্ভূতভাবে রোগিদের কাছ থেকে ভ্যাট আদায় করায় আজকের অভিযানে ২ টি হাসপাতালকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ