বাকৃবিতে ছাত্রলীগ আতঙ্কে ক্যাম্পাসে নিরবতা, পরীক্ষা বন্ধ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের দুই গ্রপের মধ্যে মারামারির ঘটনায় ক্যাম্পাসের সকল অনুষদের পরীক্ষা বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তার স্বার্থে আজ ক্লাস-পরীক্ষায় অংশ নিতে যায়নি।
মঙ্গলবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের পরীক্ষা অনিবার্য কারণবসত বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডিন কাউন্সিলের আহবায়ক ড. এ. কে. ফজলুল হক ভূইয়া।
বাকৃবিতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে বলে জানা যায়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। এমন সহিংসতায় সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে গভীর রাত পর্যন্ত দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও উত্তেজনা বিরাজ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুল হক হল, শহীদ নাজমুল আহসান হল, শাহজালাল হল এবং আশরাফুল হক হলে ভাঙচুরের ঘটনা ঘটে। দুগ্রুপ ইটপাটকেল ছোড়ে এবং লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান. মো. সাইফুল ইসলাম বলেন, গতকালের অনাকাঙ্খিত ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে। অনেকেই এখনো মেডিকেলে ভর্তি আছে। তাদের কথা বিবেচনায় নিয়ে আজকের চলমান পরীক্ষা বন্ধ করা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংগঠনের নের্তৃবৃন্দের সাথে কথা বলে চলমান সমস্যা নিরসনের ব্যবস্থা করবো এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবো।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু