ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ডেল্টা প্লাসে প্রথম মৃত্যু, মহারাষ্ট্রে লকডাউন বহাল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২১ বিকাল ৫:৩

ভারতে করোনাভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতি নতুন ত্রাস হয়ে ধরা দেয়ায় সম্পূর্ণ ভাবে লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে মহারাষ্ট্র সরকার। আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

নতুন করে তিনস্তরের বিধিনিষেধক কার্যকর করর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনকে। করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে সংক্রমিত এক বৃদ্ধার মৃত্যুর পরই এমন নির্দেশ।

শুক্রবার মহারাষ্ট্রে প্রথম বার ডেল্টা প্লাস প্রজাতিতে সংক্রমিত হয়ে মৃত্যু হয়। রত্নগিরি জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে ডেল্টা প্লাস আক্রান্ত এক বৃদ্ধার। তার পরই রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, সমস্ত জেলাগুলিকে তিনস্তরের বিধিনিষেধ কার্যকর করতে হবে।

রাজ্যের মুখ্যসচিব সীতারাম কুন্তে লিখিত বিবৃতিতে বলেন, ভৌগলিক অবস্থান অনুযায়ী, করোনা যে ভাবে চরিত্রবদল করছে, তাতে সংক্রমণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পাওয়ার সম্ভাবনা তীব্র হচ্ছে। তাই সাপ্তাহিক সংক্রমণের হার যতই কম হোক, হাসপাতালে শয্যার অভাব না থাকুক, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনস্তরের বিধিনিষেধ কার্যকর থাকবে।

এই তিনস্তরের বিধিনিষেধের আওতায় রেস্তরাঁ, শরীরচর্চা কেন্দ্র, স্যালোঁ, স্পা বিকেল ৪টে পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে ৫০ শতাংশ গ্রাহকের প্রবেশে অনুমতি রয়েছে। বেসরকারি দপ্তরগুলিকেও ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু করতে বলা হয়েছে। বিয়েবাড়ি, শ্রাদ্ধানুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি নিষিদ্ধ। শপিংমল, থিয়েটার আগের মতোই বন্ধ থাকবে।

করোনার ডেল্টা এবং ডেল্টা প্লাস প্রজাতিকে নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এই প্রজাতি অনেক বেশি সংক্রামক এবং অত্যন্ত দ্রুত ফুসফুসকে কাবু করে নেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অ্যান্টিবডিও এর বিরুদ্ধে দুর্বল হয়ে পড়ে। মহবারাষ্ট্রের একাধিক জেলায় ইতিমধ্যেই বেশ কিছু রোগীর শরীরে ডেল্টা প্লাস প্রজাতি ধরা পড়েছে। তাই আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে আগামী দু’সপ্তাহ সংক্রমণের হারের উপর নজর রাখতে হবে। সেই বুঝে বিধিনিষেধ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। জেলা প্রশাসনকে যত দ্রুত সম্ভব ৭০ শতাংশ নাগরিকের টিকাকরণ সম্পূর্ণ করে ফেলতেও নির্দেশ দেয়া হয়েছে।

প্রীতি / প্রীতি

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬