শিবচরে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৩৩তম উপজেলা শাখা উদ্বোধন
মাদারীপুর জেলার শিবচর উপজেলার প্রবাসীদের সার্বিক কল্যাণের কথা বিবেচনা করে জাতীয় সংসদের চীফ হুইপ নূর- ই- আলম চৌধুরী (লিটন) এর উদ্যোগে মঙ্গলবার ৩১/০৫/২০২২ তারিখে বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, ইমরান আহমেদ (এম পি) শিবচরে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৩৩ তম শাখার শুভ উদ্বোধন করেন। অভিবাসীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে বর্তমান সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক আইন- ২০১০ এর মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। ২০ এপ্রিল, ২০১১ সালে প্রধান মন্ত্রী শেখ হাসিনা ঢাকায় কলম্বো প্রসেস এর ৪র্থ সম্মেলন চলার সময় এই ব্যাংকের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে নূর- ই- আলম চৌধুরী অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ড: আহমেদ মনিরুছ সালেহীন, সচীব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও চেয়ারম্যান, প্রবাসী কল্যাণ ব্যাংক এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, ইমরান আহমেদ (এমপি) মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, নূর- ই- আলম চৌধুরী (এমপি) চীফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ ও সেক্রেটারী, আওয়ামী লীগ পার্লামেন্টারী পার্টি।
প্রধান অতিথীর বক্তব্যে মন্ত্রী বলেন, এই ব্যাংকের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৯৫,০০০ জন মানুষ এর সেবা গ্রহণ করেছে। সারা বাংলাদেশে এর মোট ৯৫ টি শাখা রয়েছে, আশা করি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন। পাশাপাশি মন্ত্রী আগামীতে শিবচরে এর জেলা অফিস করে দেয়ার আশ^াস দেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, মো: শহীদুল আলম, মহাপরিচালক, জনশক্তিকর্ম সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ড: রহিমা খাতুন, জেলা প্রশাসক, মাদারীপুর, মো: মুনির চৌধুরী, প্রশাসক, জেলা পরিষদ, মাদারীপুর, গোলাম মোস্তফা রাসেল, পুলিশ সুপার, মাদারীপুর।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত