জুড়ীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা। একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ আহমদ, শাহ্ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক আহমদ থানার ওসি তদন্ত মোঃ আবুল কালাম, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজ মাহমুদ, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দেল ইসলাম রুয়েল, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন ভূঁইয়া, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ জিয়াউল হক, মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসে কর্মরত মোঃ সুজাউদ্দৌলা প্রমুখ।
এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ও জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম।
বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভা শেষে উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা এবং তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা তামাক নিয়ন্ত্রণে উপজেলা বাসীর সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied