ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

হোয়াইট হাউসে আফগান প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-৬-২০২১ বিকাল ৫:২৯

মার্কিন প্রেসিডেন জো বাইডেন হোয়াইট হাউসে সাক্ষাতকালে আফগান নেতা আশরাফ গনিকে জোরালো সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তবে প্রায় দুই দশকের যুদ্ধের পর মার্কিন সৈন্য প্রত্যাহার বিলম্ব করার তার কোন পরিকল্পনা নেই বলেও তিনি পরিস্কারভাবে জানিয়ে দেন। খবর এএফপি’র।

আফগানিস্তান থেকে সকল মার্কিন সৈন্য প্রত্যাহার করে নেয়ার জন্য তার বেঁধে দেয়া সময়সীমার তিন মাসেরও কম সময় আগে বাইডেন গনিকে বলেন যে আফগানরা তাদের নিজের ভাগ্য নির্ধারণ করবে। আর তিনি এমন এক সময় এ কথা বললেন যখন তারা তালেবান জঙ্গিদের ক্রমবর্ধমান হামলা মোকাবেলা করছেন।

ওভাল অফিসে বাইডেন বলেন, সৈন্য প্রত্যাহার করে নেয়া হলেও ‘যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে অংশীদারিত্ব শেষ হচ্ছে না।’

‘আমাদের সৈন্য আফগানিস্তান থেকে চলে আসলেও দেশটির প্রতি আমাদের সমর্থন শেষ হচ্ছে না, বরং অব্যাহত থাকছে।’

তবুও বাইডেন আফগান প্রেসিডেন্টকে বলেন, ‘আফগানরা তাদের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে। এক্ষেত্রে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে- তারা কি চায়।’

‘কান্ডজ্ঞানহীন সহিংসতা তাদেরকে থামিয়ে দিয়েছে। ব্যাপক জঙ্গি হামলার কারণে  তাদের এগিয়ে যাওয়া অনেক কঠিন হবে।

গনি ওয়াশিংটনে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন তালেবানের সাথে কাবুলের শান্তি আলোচনা দেখভাল করা আব্দুল্লাহ আব্দুল্লাহ। তালেবান গ্রুপের সাম্প্রতিক অর্জন এবং তাদের ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে তারা যুক্তরাষ্ট্রর সফর করছেন।

বাইডেনের সাথে সাক্ষাতের পর গনি স্বীকার করেন যে আমেরিকার সবচেয়ে দীর্ঘস্থায়ী এ যুদ্ধের অবসানে বাইডেনের এপ্রিলের ঘোষণা থেকে তার সরে আসার কোন সম্ভাবনা নেই।

প্রীতি / প্রীতি

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের