সংবাদ প্রকাশের পর জুড়ী নদী দখল উচ্ছেদ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় নদীর তীরে অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (১ জুন) দুপুরে জুড়ী নদীর তীরে অবৈধ ভাবে গড়ে উঠা স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী। নদী দখল নিয়ে দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ অভিযানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
গতবছর জুড়ী নদী দখলমুক্ত করার পর কামিনীগঞ্জ ও ভবানীগঞ্জ বাজারের সংযোগ ব্রীজের নিচের অংশ দখল করে টিনশেডের বেড়া ও নিচ পাকা করে স্যানিটারী দোকান নির্মাণ করেন ব্যবসায়ী আবুল খায়ের। এছাড়াও এ ব্রীজের অপর প্রান্তে নদীর জায়গা দখল করে দোকান নির্মাণ করেন কয়েস আহমদ নামে অপর একজন। এতে নদী দখলের পাশাপাশি বাজারের পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। অভিযানে এসব স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদী দখল মুক্ত করায় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। অভিযানে জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করেন।
উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. আল আমিন বলেন, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে নদীর এ অংশটি দখলমুক্ত করা হয়েছে। যারা নদী দখল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, নদীর গতিপথ রোধ করে অবৈধ ভাবে নদী দখল করে স্থাপনা তৈরি করায় তা উচ্ছেদ করা হয়েছে। নদী দখল কারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, উচ্ছেদের পর যাতে কেউ নতুন করে আর নদী দখল করতে না পারে সে বিষয়ে প্রশাসনের নজরদারি থাকবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ