ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভারে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১-৬-২০২২ বিকাল ৬:৬
ঢাকার সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকার বিভিন্ন মাদক উদ্ধার করা হয়েছে। 
 
বুধবার (১ জুন) আটকদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে, সেই মামলায় গ্রেফতার দেখিয়ে  দুপুরে অন্যান্য আসামিদের সাথে  তাদের আদালতে পাঠানো হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন- সাভারের ভাকুর্তা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের ছেলে আক্তার হোসেন (৩০), তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা। ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার কালু মিয়ার ছেলে আলমগীর (৩৬) ও তার সহযোগী জামালপুর জেলার ইসলামপুর থানার বাচ্চু মিয়ার ছেলে কালাম (৩৭)। তাদের কাছ থেকে মোট ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এছাড়া মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাবুল শেখের ছেলে সোহেল রানা (২৭) ও তার সহযোগী কক্সবাজার জেলার চকরিয়া থানার মকবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া সাভারের নিকরাইল গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে সোহেল (৩৩) পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ১১ লিটার চোলাই মদ ফেলে পালিয়ে যায়। 
 
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সাভারের বিভিন্ন স্থান থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের কাছ থেকে বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বিক্রয় মুল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার টাকা। 
 
এ ব্যাপারে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস বলেন, পুলিশের বিশেষ অভিযানে পৃথক ঘটনায় পাঁচজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার