ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কর্তৃক স্কুল ছাত্রকে প্রসাব খাওয়ানোর অভিযোগ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ১-৬-২০২২ বিকাল ৬:২০

নওগাঁর ধামইরহাটে স্কুলের ছাদে শিক্ষার্থীর প্রসাব করার অপরাধে ওই শিক্ষার্থীকেই প্রসাব খাওয়ানোর অভিযোগ উঠেছে শিক্ষিকা মোছাঃশাহানা বেগমের বিরুদ্ধে।
মঙ্গলবার (৩১মে) দুপুরে উপজেলার চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় তোলপাড় শুরু হয়। ক্ষোভে ফেটে পড়েন সকল শিক্ষার্থী ও অভিভাবকরা ।
নির্যাতনের শিকার পঞ্চম শ্রেণির ছাত্র সাব্বির জানান, প্রসাব খানায় অনেকে প্রসাবের জন্য অপেক্ষমান দেখে আমি স্কুলের ছাদে প্রসাদ করি, আর এই কারণে ম্যাডাম আমাকে অনেক মারধর করে ও আমার হাতে একটা প্লাস্টিকের বোতল দিয়ে বলে যে ‘এখানে প্রসাব কর,আমি ভয়ে ভয়ে প্রসাব করি,তারপর বলে এখন তুই এই প্রসাব খা,না খেলে আরো মারবো আমি ভয়ে প্রসাব খেয়ে বাসায় গিয়ে বাবা মা কে পুরো ঘটনা বলে দেই।’
সাব্বির এর মা সাবিনা আক্তার জানান, আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাহলে অভিভাবকদের জানাবে,না জানিয়ে সহকারী শিক্ষক শাহানা মেডাম অন্যায় ভাবে আমার ছেলেকে মেরেছে ও প্রসাব খাওয়াইছে, তাহলে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়?’ তিনি তাদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে অভিযুক্ত শিক্ষিকার অপসারণ দাবি করেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা মোছাঃশাহানা বেগম জানান, আমি রাগ করে বলেছি যে তুমি ছাদ থেকে কেনো প্রসাব করলে,এখন তুমি এই প্রসাব খাও বলেছি, কিন্তু নিজে হাতে খাওয়াইনি বলে অস্বীকার করেন।’ 
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃএরশাদ আলী (ডলার) ঘটনার সত্যতা স্বীকার করে জানান,তিনি ঘটনার সময় ছিলেন না অফিসে বিশেষ কাজে ব্যাস্ত ছিলেন,পরে সহকারী শিক্ষিকা তানজিলার মুখ থেকে বিস্তারিত শুনেছেন এবং ঘটনার নিন্দা জানিয়েছেন। তাৎক্ষনিক ভাবে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকীর সংশ্লিষ্ট ক্লাস্টার সহকারী উপজেলা শিক্ষা অফিসার  ইসতিয়াক আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল সহ ঘটনাস্থলে গেলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষিকা মোছাঃশাহানা বেগম সহকারী উপজেলা শিক্ষা অফিসারের নিকট দোষ স্বীকার করেছেন বলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার  ইসতিয়াক আহমেদ প্রতিবেদককে জানান। 
এলাকাবাসী ও অভিভাবকেরা জানান,মঙ্গলবার দুপুরে তারা স্কুল ঘেরাও করেন। কিন্তু অভিযুক্ত শিক্ষিকা স্কুলের ভিতর দরজা বন্ধ করে থাকেন। তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসার মোঃ আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরো ঘটনা শুনেছি খুবই দুঃখজনক বিষয়,আমরা তদন্ত করছি, তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে।
উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক মো. শহীদুল ইসলাম বলেন, স্বাধীন বাংলাদেশ জাহেলিয়াতি যুগের কর্মকান্ড বরদাস্ত করা হবে না, অতি সত্তর দোষী শিক্ষিকার সমুচিত শাস্তির দাবী জানাচ্ছি।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু