ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

কলাপাড়ায় লোকাল ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ২৬-৬-২০২১ বিকাল ৫:৫৮

পটুয়াখালীর কলাপাড়ায় লোকাল ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের ফলে ঝুঁকির মুখে পড়েছে পাঁচটি গ্রামের চলাচলের রাস্তা। তিন দিন ধরে এ বালু উত্তোলন চললেও প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস করছেন না এলাকাবাসী। তবে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে- এমন দাবি দায়িত্বশীল প্রশাসনের। 

জানা যায়, উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে একই এলাকার নজরুলের লোকাল ড্রেজার (স্থানীয়ভাবে র্নিমিত) লাগিয়ে সরকারি খাস পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীদের সহায়তায় একই এলাকার হুমায়ুন এ বালু উত্তোলন করছে। পাশেই র্নিমাণাধীন মুজিব কিল্লার বাইপাস সড়ক র্নিমাণে এ বালু ব্যবহার করা হচ্ছে। আর এ থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে তারা  হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, সরকারি খাস পুকুর থেকে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে পার্শ্ববর্তী ইট বিছানো গ্রামীণ সড়ক।

এ বিষয়ে জানতে চাইলে বালু উত্তোলনে জড়িত হুমায়ুন বলেন, জনস্বার্থে নিজের পৈত্রিক সম্পত্তির পুকুর থেকে বালু উত্তোলন করছি। তবে বালু বিক্রি করা হচ্ছে না বলে দাবি করেন তিনি। 

কলাপাড়া উপজেলা র্নিবাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে সংশ্লিষ্ট ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করা হলে তা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

এমএসএম / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন