ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জীবননগরে গুরভর্তি কলস থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার


মহিবুল ইসলাম মুকুল, জীবননগর photo মহিবুল ইসলাম মুকুল, জীবননগর
প্রকাশিত: ২-৬-২০২২ দুপুর ১:৩৭
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৭ হাজার ৯৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ এর সদস্যরা। 
 
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের অন্তর্গত  উথলী রেলস্টেশন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন হতে আনুমানিক ১০০ গজ পশ্চিমে পাকা রাস্তার পাশে ঢাকায় পাচারের উদ্দেশ্যে ইয়াবার একটি চালান রাখা হয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ১টার সময় ব্যাটালিয়ন সদর হতে একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে ঝোপের মধ্যে গুড়ের একটি কলস দেখতে পায় বিজিবি। গুড়ভর্তি ওই কলস তল্লাশি করে তাতে থাকা ছোট ছোট পোটলার মধ্যে থেকে মোট ১৭ হাজার ৯৫২ পিস ইয়াবা উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন