শ্রীমঙ্গলে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম মিজাজ মিয়া (৫০)। তিনি শহরের সোনামিয়া রোডে পাহারাদারের কাজ করতেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ সদরের জয়নগরপাড়ায়। শনিবার (২৬ জুন) সকাল ৮টার দিকে শ্রীমঙ্গল শহরের মিশন রোডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার এসআই দুর্জয় সরকার শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
নিহতের স্ত্রী মাজেদা বেগম বলেন, আমি বোনের বাসায় ছিলাম। সেখান থেকে খবর পেয়ে বাসায় এসে দেখি ফ্যানের রডের সাথে আমার স্বামী ঝুলে আছেন। তার ধারণা, তার স্বামী নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। তিনি আরো বলেন, তার স্বামী খুব রাগ করতেন, কারো কথা শুনতেন না। জিদ করেই গলায় ফাঁস দিতে পারেন। নিহত ব্যক্তি প্রায় ৪ বছর ধরে মিশন রোডে ভাড়া থাকতেন।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক ঘটনা জানা যাবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম