হোমনায় মাদ্রাসার ছাত্রীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে আটক ১
কুমিল্লার হোমনায় ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসার শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে খোরশিদ মিয়া (৫৫) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত বুধবার ১ জুন
দুপুরে দুলালপুর পুরাতন বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে শিশুটির মা বাদি হয়ে শ্লীলতাহানীর অভিযোগ এনে হোমনা থানায় মামলা করেছে। মামলা নং -২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে উপজেলার ৩ নং দুলালপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের খোরশিদ মিয়া (৫৫) এর নাস্তার দোকানে দুলালপুর নুরে মদিনা মহিলা মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী নাস্তা কিনতে যায়। এ সময় শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পেছনে নিয়ে যৌন নিপীড়ন চালায় খোরশিদ মিয়া।
পরে শিশুটি মাদ্রাসা থেকে বাড়িতে গিয়ে তার মাকে জানায় তারপর থেকে ঘটনাটি নিয়ে এলাকায় তোড়পাড় শুরু হয়। পরে গ্রামের লোকজন তাকে আটক পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত খোরশিদ মিয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করে।
এই বিষয়ে ৩ নং দুলালপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন সওদাগর বলেন, ঘটনাটি শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করি।
হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে নারী ও শিশু নির্যাতন আইনের মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied