ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ নারী ব্যবসায়ি গ্রেফতার : স্বামী পলাতক
ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ নারী ব্যবসায়ি সেলিনা আক্তার (২৬) কে গ্রেফতার করা হয়। গত বুধবার রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তার স্বামী দ্বীন ইসলাম রাজু (৩৪) পলাতক রয়েছেন। এ ঘটনায় ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ বাদী হয়ে সদর থানায় একটি মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, সেলিনা আক্তার ও তার স্বামী রাজু দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে ফেনসিডিল ও গাঁজার ব্যবসা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানের নেতৃত্বে ট্রাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘরের ভেতর থেকে ১৪০ বোতল ফেনসিডিল, ৫শ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।
একই সাথে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মটরসাইকেলও জব্দ করা হয়। প্রাথমিকভাবে সেলিনা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা। অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তরের উপ পরিদর্শক মো: আজাহারুল ইসলাম, মো: তাহমুদার রহমান, সহকারী উপ পরিদর্শক মো: দাইমুল হক, সিপাই মো: খালেক মিয়া, ফেরদৌস কবির বাধন, সাবিনা ইয়াসমিন, ইউনুস আলী, পুলিশের সদস্য রুহুল আমিন ও জিয়াউর রহমান।
অভিযুক্ত মাদক ব্যবসায়ি দ্বীন ইসলাম রাজু ওই মহল্লার খোকা মিয়ার ছেলে এবং অপর মাদক ব্যবসায়ি সেলিনা আক্তার তার স্ত্রী।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের
Link Copied