ব্যাংকগুলো নিজেরাই নির্ধারণ করবে ডলারের দাম
বাজারের সঙ্গে সংগতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে। বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দেশের ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, বাজারের সঙ্গে সংগতি রেখে এবং চাহিদা বিবেচনায় ডলারের দাম নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো। ডলারের নির্ধারণ করে দেওয়া দাম তুলে নিলেও বাজার তদারকি করবে বাংলাদেশ ব্যাংক।
এর আগে গত রোববার কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ৮৯ টাকা বেঁধে দিয়েছিল। আর প্রবাসী আয় আনার ক্ষেত্রে ডলারের দাম বেঁধে দেওয়া হয়েছিল ৮৯ টাকা ২০ পয়সা।
এ দাম নির্ধারণের পর সদ্য সমাপ্ত মে মাসে প্রবাসী আয় কমেছে। আমদানি বিল মেটাতে গিয়ে সংকটে পড়ে কয়েকটি ব্যাংক। অনেক রপ্তানিকারকও বেঁধে দেওয়া দামে রপ্তানি বিল নগদায়ন থেকে বিরত থাকে।
গত রোববার (২৯ মে) কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলারে ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বিসি সেলিং রেট নির্ধারণ হয়েছে ৮৯ টাকা ১৫ পয়সা। এ রেট সমন্বয় করেই একচেঞ্জ হাউজগুলো ডলার বিক্রি করবে। বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশ (এবিবি) প্রস্তাব অনুসারে এ রেট নির্ধারণ করা হয়েছে।
এর আগে ডলার মার্কেটের অস্থিরতা কাটাতে দেশের সব এক্সচেঞ্জ হাউজের জন্য অভিন্ন ডলার রেট নির্ধারণে কাজ করার কথা জানাই এবিবি ও বাফেদা।
বর্তমানে খোলাবাজারে ডলারের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা কমে এসেছে। রাজধানীতে গতকাল বুধবার প্রতি ডলার ৯৮-৯৯ টাকায় বেচাকেনা হয়েছে। আর বাংলাদেশ ব্যাংক ৮৮ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করেছে।
এমএসএম / এমএসএম
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ