পটুয়াখালীতে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
পটুয়াখালীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ উপলক্ষে জেলার সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা বৃহষ্পতিবার সকাল সাড়ে এগারোটায় পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জনের আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান, বিশেষ অতিথি জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার, স্যানিটারি ইন্সপেক্টর মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সিভিল সার্জন জানান পটুয়াখালী জেলার ৮ টি উপজেলায় ২৩১ টি ওয়ার্ডের মোট ১৮২৭ টি কেন্দ্রে আগামী ১২ জুন থেকে ১৫ ই জুন ২০২২ চার দিন ব্যাপী ১৯ লক্ষ ১৭ হাজার ৩৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১ টি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলা সিনিয়র তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার দৈনিক সকালের সময়কে বলেন, আমাদের পক্ষ থেকে সকল উপজেলায় প্রচারের জন্য মাইকিং এর ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে পটুয়াখালীর সব প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়