বশেমুরকৃবি’তে ‘তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা-২০২১-২০২২ বাস্তবায়নের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার সেমিনার কক্ষে এই কর্মশালা হয়।
আইকিউএসি আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি ও ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এপিএ ফোকাল পয়েন্ট ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মোঃ ময়নুল হক এর সভাপতিত্বে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মোঃ আবিয়ার রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।
উপাচার্য কর্মশালায় তার বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হিসেবে শিক্ষকগণ অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করছেন। ‘সার্ভিস এবং সেবা প্রদানের ক্ষেত্রে কোন ছাড় নয়’ এই নীতিতেই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানদন্ডে সিমাগো র্যাঙ্কিং ও ইউজিসি’র এপিএ মূল্যায়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় দেশ সেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে। এ সাফল্য ও অর্জনকে স্থায়ীভাবে ধরে রাখতে শিক্ষকগণকে দক্ষতার সাথে এগিয়ে আসতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সকল ডীনগণ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, প্রক্টর ও হল প্রভোস্টগণ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
Link Copied