৯ মাসের মধ্যে সর্বনিম্ন রপ্তানি
গত নয় মাসের মধ্যে সবচেয়ে কম রপ্তানি আয়ের রেকর্ড হয়েছে গত মে মাসে। এ মাসটিতে পণ্য রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ৩ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২ জুন) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২০২১-২২ অর্থবছরের (জুলাই-জুন) আগস্টের তুলনায় মে মাসে রপ্তানি আয় কম হলেও গত বছরের একই সময়ের তুলনায় এ মে মাসে রপ্তানি বেড়েছে ২৩ শতাংশ। গত বছরের মে মাসে রপ্তানি হয়েছিল ৩ দশমিক ১ বিলিয়ন ডলার।
সংশ্লিষ্টরা বলছেন, গত মাসে ঈদুল ফিতর উপলক্ষে সাত থেকে আট দিন কারখানা বন্ধ ছিল। এ সময় উৎপাদন ও রপ্তানি কার্যক্রমও বন্ধ ছিল।পাশাপাশি ইউরোপসহ বিশ্বজুড়ে উচ্চ মুদ্রাস্ফীতিও দেখা গেছে। এ কারণে চাহিদা কমে যাওয়ায় গত মে মাসে রপ্তানি কমেছে।
অন্যদিকে, গত এপ্রিল মাসে বাংলাদেশ পণ্য রপ্তানির মাধ্যমে আয় করে ৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলার।
ইপিবির প্রতিবেদন অনুসারে, মে মাসে কমলেও ২০২১-২২ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত ১১ মাসে সার্বিক রপ্তানি বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৪ শতাংশ। আবার গোটা অর্থবছরের রপ্তানি আয় ছাড়িয়ে গেছে লক্ষ্যমাত্রা।
এ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ৩৫০ কোটি ডলার। বিপরীতে ১১ মাসেই রপ্তানি আয় হয়েছে চার হাজার ৭১৭ কোটি ডলার। অর্থাৎ অন্তত ৩৬৫ কোটি ডলারের বেশি রপ্তানি আয় হয়েছে।
এমএসএম / এমএসএম
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ