ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসে মৃত্যুহার কমিয়ে আনতে হবে -রমেশ চন্দ্র সেন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩-৬-২০২২ দুপুর ৪:১

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন,  ডায়াবেটিস হওয়ার আশঙ্কা রয়েছে, এমন ব্যক্তিদের দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসে মৃত্যুহার কমিয়ে আনতে হবে। এজন্য চিকিৎসকদের সর্বোচ্চটুকু দিয়ে মনোযোগ সহকারে কাজ করতে হবে এবং শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। তিনি গত বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জনগণও স্বাস্থ্যসেবা সঠিক ভাবে পাচ্ছে। স্বাস্থ্য খাতের পাশাপাশি আওয়ামী লীগ সরকার প্রত্যেকটি খাতে উন্নয়ন করেছে। এত উন্নয়ন করার পেছনে কারণ একটাই যাতে জনগণ এর সুফল ভোগ করে, এই সরকারের উন্নয়নের সুফলও জনগণ পাচ্ছে।  
রমেশ চন্দ্র সেন আরও বলেন, আপনারা দেখুন ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্য খাতের অবস্থা, এ জেলায় বিগত সরকারের সময় স্বাস্থ্য খাতের বেহাল দশা ছিল, আর এখন দেখুন স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে সেবা নিশ্চিত করা হয়েছে।  অতএব আওয়ামী হলো জনগণের কল্যাণে কাজ করছে এবং কাজ করে যাবে।

এ সময় বক্তব্যে দেন, ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিউর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপনসহ ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু

দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ

আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা

লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা

বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!

বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা

বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের