ঠাকুরগাঁও প্রেসক্লাবের প্রয়াত ৩ সদস্যের মাগফিরাত কামনা
ঠাকুরগাঁও প্রেসক্লাবের প্রয়াত তিন সদস্যের মাগফিরাত ও করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৫ জুন) রাতে স্বাস্থ্যবিধি মেনে প্রেসক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিলে প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন- সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, কাচারী জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ খলিলুর রহমান প্রমুখ।
এ সময় প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক রফিকুল ইসলাম, আনিসুল হক বাবু ও মামুন অর রশিদের আত্মার মাগফিরাত কামনা ও করোনা ভাইরাসের প্রকোপ থেকে মুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কাচারী জামে মসজিদের খতিব মাওলানা আলহাজ খলিলুর রহমান। দোয়া মাহফিলে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকগণ অংশ নেন।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied