হোমনায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
কুমিল্লার হোমনায় চার বছরের শিশু ধর্ষন মামলার অভিযুক্ত আসামী কামাল হোসেন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে ঢাকার হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হোমনা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ধর্ষণের ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার আসামি কামাল হোসেন উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত মোরশিদ মিয়ার ছেলে। অন্যদিকে শিশুটি স্থানীয় একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, গত রবিবার (২৮ মে) বিকেলে শিশুটি বাড়িতে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলে। এমন সময় প্রতিবেশী লম্পট কামাল শিশুটিকে গাছের জাম দেওয়ার কথা বলে ফুসলিয়ে বাড়িতে নিয়ে শিশুটিকে নিজ ঘরে ধর্ষণ করে। শোরচিৎকার শুনে শিশুটির মা দৌড়ে গিয়ে দেখে শিশুটি প্রতিবেশী কামালের ঘর থেকে বের হয়ে আসছে।
বিষয়টি জানাজানি হলে কামাল দ্রুত পালিযায়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে মা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পায় এবং পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষনের মামলা দায়ের করেন।
এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই আসামি কামাল হোসেন আত্মগোপন করে বিভিন্ন স্থানে অবস্থান করতে থাকে। অবশেষে শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লা কারাগারে আজ শনিবার হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
Link Copied