ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

শেরপুর জুয়ার আসর থেকে আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক খলিল সহ আটক ৮


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩-৬-২০২২ বিকাল ৬:২৪
শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে উপজেলায় জুয়ার আসরে হানা দিয়ে খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সহ ৮ জনকে আটক করেছে পুলিশ। 
 
পুলিশ জানায়, উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের খলিলুর রহমান ঘরের মধ্যে জুয়ার আসর বসায় জুয়ার আসর বসে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ০২ জুন ২০২২ বৃহস্পতিবার রাতে ১টায় এসআই শফিকুল ইসলাম ও এসআই আফজাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের মধ্যে জুয়াখেলারত দেখতে পায়। পরে পালানোর চেষ্টা করলে পুলিশ ৮ জনকে আটক করে। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ ২ হাজার ৮০ টাকা’ উদ্ধার করে।
 
আটককৃতরা হলেন- শেরপুর উপজেলা খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান রহমান (৬০), তার সহযোগী সিরাজ (৫৫), জিয়াউর (৩৮) মহির উদ্দিন (৫০) আনোয়ার হোসেন (৪০) বাদশা সেখ (৪৫) নুর ইসলাম (৫০) শরিফ আহমেদ (৩০) সকলের গ্রাম- চৌবাড়ীয়া পুরান পাড়া।
 
অপরদিকে শেরপুর থানা নিয়মিত অভিযানে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত একজন হেরোইন সহ একজন ও অরেন্ট ভুক্ত সহ ৬ জনকে আটক করেন।
 
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই বাড়িতে কয়েকজন বসে জুয়া খেলছে পরে আমাদের পুলিশ অফিসার ও ফোর্স দিয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে ১৮৬৭সালের জুয়া আইনের৩/৪ ধারায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব