সিলেটের নদ-নদীর পানি বাড়ছে, ফের বন্যার শঙ্কা
সিলেটে গত বৃহস্পতিবার (২ জুন) থেকে বৃষ্টি হচ্ছে। ফলে ফের বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির কারণে সিলেটের নদ-নদীর পানি বেড়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। লাগাতার বৃষ্টি হলে নদ-নদীর পানি আরোও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি।
গত মাসে সাম্প্রতিককালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়ে যায় সিলেটে। ১১ মে থেকে সিলেটের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তলিয়ে যায় নগরীর বেশিরভাগ এলাকাসহ জেলার ১২টি উপজেলা। এই বন্যার ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি সিলেট। বন্যায় বিপর্যস্ত হয় মানুষের জীবন। ভেসে যায় খামারের মাছ, ভেঙে যায় সড়ক, বাঁধ, ঘরবাড়ি। ক্ষতি হয় শত শত কোটি টাকার। এখনো জেলার নিম্নাঞ্চলগুলোতে পানি রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে বন্যার পূর্বাভাসে আতঙ্কিত সাধারণ মানুষ।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চল তথা সিলেটসহ বিভিন্ন স্থানে চলতি মাসে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে। ভারি বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহও বয়ে যেতে পারে এই মাসে।
এদিকে, সিলেটের সুরমা, কুশিয়ারা, সারি, লোভা ছড়া নদীর পানি কিছুটা বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পানি আরো বাড়তে পাবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমদ।
তিনি জানান, সুরমা নদীর কানাইঘাট সীমান্তে গত বৃহস্পতিবার ছিল ১১.০৮ মিটার, শুক্রবার বিকেল ৩টায় ১২.০৩ মিটার, সুরমার সিলেট সীমান্তে বৃহস্পতিবার ছিল ৮.৯১ মিটার আর শুক্রবার বিকেলে ৯.৫১ মিটার। কুশিয়ারা নদীর আমলশীদ সীমান্তে বৃহস্পতিবার পানি ছিল ১৩.০২ মিটার; শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ১৩.৬৫ মিটার। একই নদের শেওলা ও শেরপুর সীমান্তের পানি বেড়েছে। এছাড়া সারি ও লোভা নদীর পানি কিছুটা বেড়েছে।
লাগাতার বৃষ্টি হলে পানি দ্রুত বাড়বে বলে আশঙ্কা করেছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা।
জামান / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত