ইউক্রেনে হামলা পুতিনের ঐতিহাসিক ভুল : ম্যাক্রোঁ
ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঐতিহাসিক ভুল করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি এই হামলার কারণে রুশ প্রেসিডেন্ট বর্তমানে সারাবিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন বলেও দাবি করেছেন তিনি। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর শততম দিনে স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে এ মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট। শনিবার (৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণ করার বিষয়টাকে একটি ‘ঐতিহাসিক ও মৌলিক ভুল’ হিসেবে আখ্যায়িত করেন এবং তার দাবি পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলার কারণে এখন তিনি (পুতিন) ‘বিচ্ছিন্ন’।
ফরাসি আঞ্চলিক সংবাদমাধ্যমের সাথে একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, আমি মনে করি এবং আমি তাকে বলেছিলাম, দেশের জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য তিনি একটি ঐতিহাসিক ও মৌলিক ভুল করেছেন। আমি মনে করি এই হামলা চালিয়ে তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা একটি জিনিস, কিন্তু এটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়া একটি কঠিন পথ পাড়ি দিতে হয়।
ম্যাক্রোঁ আরো বলেন, তিনি তার কিয়েভ সফরের সম্ভাবনাকে বাতিল করেননি।
জামান / জামান
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু