যেভাবে তৈরি করবেন আনারসের জিলাপি
বাজারে এখন সব সময়ই আনারস পাওয়া যায়। গরমে আম, জাম, কাঁঠাল, লিচুর পাশাপাশি বাজারে সহজলভ্য হয়ে ওঠে আনারসও। ফলপ্রেমীরা বিভিন্ন ফল দিয়েই তৈরি করেন বাহারি সব পদ।
আম দিয়ে যেমন বহু পদ তৈরি করা যায়, ঠিক তেমনই আনারস দিয়েও তৈরি করা যায় বাহারি পদ। তার মধ্যে অন্যতম হলো আনারসের জিলাপি। স্বাদে অনন্য আনরসের এই জিলাপি একবার খেলে সব সময় মুখে লেগে থাকবে। জেনে নিন এর সহজ রেসিপি-
উপকরণ : আনারসের টুকরা ২ কাপ, ময়দা ২০০ গ্রাম, ইস্ট ১০ গ্রাম, জাফরান এক গ্রাম, চিনি ২০০ গ্রাম, আনারসের এসেন্স সামান্য এবং তেল পরিমাণমতো।
পদ্ধতি : প্রথমে একটি পাত্রে ময়দা, ইস্ট, পানি ও জাফরান একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। মিশ্রণটি ২-৩ ঘণ্টা রেখে দিন। তারপরে চিনি ও পানি মিশিয়ে ফুটিয়ে ঘন রস তৈরি করে নিন। তারপর মিশিয়ে দিন আনারসের এসেন্স।
এবার আনারসের টুকরাগুলো আগে থেকে তৈরি করে রাখা ময়দার মিশ্রণে ডুবিয়ে ডোবা তেলে লাল করে ভেজে নিন। জিলাপিগুলো রসে ডুবিয়ে রাখুন আধাঘণ্টা। ব্যাস তৈরি হয়ে হেলো আনারসের জিলাপি। এবার রসে ভেজা জিলাপির উপরে বাদাম, জাফরানসহ অন্যান্য ড্রাই ফ্রুটস ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করুন।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত