ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বহির্বিশ্বের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগীতায় টিকে থাকতে হবেঃ এন ইউ উপাচার্য


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৪-৬-২০২২ দুপুর ৩:৫৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান বলেছেন এ প্রজন্মের শিক্ষার্থীদের শুধু দেশের অভ্যন্তরে নয় বহির্বিশ্বের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগীতায় টিকে থাকতে হবে। আগামীর পৃথিবীতে টিকে থাকতে হলে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, অন্যথায় প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা যাবে না। 

তিনি শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি রিসোর্টে গাজীপুর সিটি কলেজের ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক আ. মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর অধ্যক্ষ মাসুদা সিকদার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. আমীর হোসাইন রাহাত, গাজীপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার আমিনুল হক টুটুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান খান,  গাজীপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাত, বর্তমান সভাপতি মো. শফিকুল ইসলাম, অধ্যক্ষ নাসির উদ্দিন ভূঁইয়া প্রমুখ। 
 
অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এমএসএম / এমএসএম

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’