ঠাকুরগাঁওয়ে ডা. শাহজাহান নেওয়াজের শেষ কর্মদিবসে প্রেসকাবের শুভেচ্ছা
ঠাকুরগাঁওয়ের গরীবের ডাক্তার খ্যাত শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজের শেষ কর্মদিবসে প্রেসকাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শনিবার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তাকে ফুলের শুভেচ্ছা জানান প্রেসকাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুসহ অন্য সদস্যরা।
এর আগে দিনের শুরুতেই ডা. শাহজাহান নেওয়াজ হাসপাতালে দায়িত্ব পালনে যোগ দেন। দিনব্যাপী বিভিন্ন রোগীর সেবাদানের মাধ্য দিয়ে তার কর্মদিবসের সমাপ্তি টানেন এই চিকিৎসক। অন্যদিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পক্ষ থেকে ডা. শাহাজাহান নেওয়াজকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন- রংপুর স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. জাকিরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. নাদিরুল আজিজ চপল, ঠাকুরগাঁও বিএমএর সভাপতি ডা. আবু মো. খয়রুল কবির, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. রিয়াজুল ইসলাম, বিদায়ী অতিথি ডা. শাহজাহান নেওয়াজ, হাসপাতালের আবাসিক ম্যাডিকেল অফিসার ডা. রাকিবুল আলম চয়ন প্রমুখ।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় সংবাদ প্রকাশের পর সোনাহাট ব্রীজের সংস্কারকাজ শুরু
দিনাজপুরের ০২ নং সুন্দরবন ইউনিয়ন পরিষদের গোষ্টের ডাঙ্গায় আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ডামুড্যায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
বিলাইছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
নিয়োগ বাণিজ্যের অভিযোগে রাজারহাটে মাদ্রাসায় বিক্ষোভ জনসম্মুখে অধ্যক্ষের পদত্যাগ
আত্রাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ক্যাশলেস বাংলাদেশ ও বাংলা কিউআর লেনদেনে মোরেলগঞ্জে কলেজ শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সভা
লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে বিদ্যালয় প্রাঙ্গণে গরুর বর্জ্য রাখার দায়ে খামারিকে জরিমানা
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের
Link Copied